ঢাকা, বুধবার, ২৪ জুন, ২০২৬

বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১ম সামি,নটর ডেম কলেজ

ads

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।


৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে নির্ধারিত ৬০০ আসনের বিপরীতে ৩০২৭জন ভর্তিপ্রত্যাশীর তালিকা প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষায় মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন মনন মোহাম্মদ সাদিম সামি, তাঁর রোল নম্বর ১০৩০৩৯। তিনি নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মো. শাকিব আহমেদ, রোল নম্বর ১০৮৭৫৫ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন খান সাব্বির আহমেদ রিজভী, রোল নম্বর ১০১৫০৩।


উল্লেখ্য গত ১২ ই আগস্ট -২০২২ শুক্রবার সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়।


ভর্তির পরবর্তী ধাপ বুটেক্সের অফিসিয়াল ওয়েব সাইটে জানানো হবে।

ads
ads
ads

Our Facebook Page